শঙ্কিত জীবন
- চিত্রণ ভট্টাচার্য
ক্রন্দিত রবি নব শঙ্কর রূপে বিরাজিয়াছে
তাপে অনুতাপে দগ্ধ অতল সাগর পাড়ে ছুটিছে
ক্লান্ত পথিক ভ্রান্ত বিলাসী তার ডালে ডালে পথ চলা
নিদারুণ ব্যথিত অতীব শঙ্কিত রহস্যঘেরা কথা বলা
তব জয়তু ভব জয়তু ভব জয়তু ভব
বহিছে অকাল পরশে সকাল নিঃশ্বাসে বিকাল
মৃত্যুর পূর্বে জীবনকাল কাটাবে এই ধরাকাল
পথভোলা সর্বহারা পালতোলা দিকছারা
অন্ধকারে আজ চোখ বাঁধা বলদের রাজ দেখো ছুটিছে কারা
২৮-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।